চলচ্চিত্রসংশ্লিষ্টদের সেরা কাজের অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বিএফডিসির ৮ নং ফ্লোরে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’ শিরোনামে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে ২১টি বিভাগে ২২টি পুরস্কার দেয়া হবে। গতকাল এটিএন বাংলার সঙ্গে পরিচালক সমিতির অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
অ্যাওয়ার্ড দিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি
চলচ্চিত্রসংশ্লিষ্টদের সেরা কাজের অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।










