৫০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে এর ৫০০তম পর্ব। বিশেষ এ পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানা। ২ ঘণ্টা ব্যাপ্তি নিয়ে সরাসরি এ অনুষ্ঠানে নিজেদের পছন্দের গানের পাশাপাশি দর্শকদের অনুরোধে বেশকিছু গান শোনাবেন তারা। উল্লেখ্য, প্রতি শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান।
৫০০ পর্বে ‘তোমায় গান শোনাবো’
৫০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’।










