ভারতের অস্কারজয়ী তথ্যচিত্র ‘‌দি এলিফ্যান্ট হুইসপারারস’। তথ্যচিত্রে দেখা গেছে দক্ষিণ ভারতের বোমান-বেলি দম্পতিকে। তারা একটি হাতিকে লালন-পালন করেছিলেন। মঙ্গলবার এ দুজনকে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ করা হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বোমান ও বেলির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পাশাপাশি তাদের অবদানের জন্য তাদের অভিনন্দন জানান। উল্লেখ্য, বোমান ও বেলি দক্ষিণ ভারতের পিছিয়ে পড়া কাট্টুনায়ক গোত্রের সদস্য।