নেটফ্লিক্স তাদের সিরিজ স্ট্রেঞ্জার থিংসে আনছে নতুন চমক। সিরিজের সিজন ফাইভে যুক্ত হচ্ছেন হলিউড তারকা লিন্ডা হ্যামিল্টন। ৬৬ বছর বয়সী এ অভিনেত্রী টারমিনেটর সিনেমায় তার চরিত্রের জন্য সবচেয়ে বিখ্যাত। নেটফ্লিক্সের জনপ্রিয়তম এ সিরিজে লিন্ডার যুক্ত হওয়া সিরিজে একটি ক্ল্যাসিক চরিত্র আনবে বলে মনে করে নেটফ্লিক্স। লিন্ডাকে স্ট্রেঞ্জার থিংসে কাস্ট করার বিষয়টি নেটফ্লিক্স শনিবার এক অনুষ্ঠানে নিশ্চিত করে।