আসন্ন টাইগার থ্রি সিনেমায় সালমান খান ও ক্যাটরিনা কাইফের পাশাপাশি ইমরান হাশমির নাম ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছেন বলিউড হার্টথ্রব অভিনেতা। অনেক দিন ধরে অস্ট্রিয়ায় ছিলেন তিনি। টাইগার থ্রিতে নাম ঘোষণার পরই নিজেকে তৈরি করেছেন। শুটিং শুরুর উদ্দেশ্যে অস্ট্রিয়া থেকে গতকাল দেশে ফেরেন তিনি। এ সময় বরাবরের মতো ড্যাশিং লুকে দেখা গেছে আশিক বানায়া আপনের অভিনেতাকে।

মুম্বাই বিমানবন্দরে হাশমির পরনে ছিল নীল রঙের জ্যাকেটের নিচে কালো রঙের টি-শার্ট। ক্রিম রঙের ডেনিম এবং পায়ে ছিল নীল রঙের স্নিকার। তিনি নিজেকে ঢেকে রেখেছিলেন কালো টুপি ও নীল চশমা দিয়ে। কালো মাস্কে মুখ ঢাকা এ অভিনেতার কাঁধে ছিল ব্যাকপ্যাক ও হাতে কিছু কাগজপত্র। বিমানবন্দর থেকে নিজের গাড়ির দিকে যাওয়ার সময় ক্যাজুয়াল সোয়াগে হাঁটেন তিনি। এর বেশ কিছুদিন আগে ইমরানের লুক ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায়। সিনেমার জন্য নিজেকে একেবারে বদলে ফেলেছেন তিনি। ইমরান হাশমিকে দেখা গেছে সিক্সপ্যাকে।  সম্প্রতি ভারতীয় নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়, করন জোহরের পরবর্তী সিনেমায় অক্ষয় কুমার ও ইমরান হাশমিকে একসঙ্গে দেখা যাবে। সিনেমার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এবারই প্রথম কোনো সিনেমায় অক্ষয় ও হাশমি একসঙ্গে কাজ করবেন।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছে টাইগার থ্রি সিনেমার শুটিং। কভিডের সব বিধিনিষেধ মেনে চলছে এটির কাজ। মনিষ শর্মা পরিচালিত সিনেমাটির রাশিয়ায় শুটিং শেষে তুরস্ক ও অস্ট্রিয়ায় হবে বাকি কাজ।

 

সূত্র: পিংকভিলা