অস্কারজয়ী জাপানি সংগীত পরিচালক রিউয়িচি সাকামোতো। তিনি মারা গেছেন গত মার্চে। তাকে মরণোত্তর সম্মাননা দিচ্ছে জাকিয়ো ইন্টারন্যাশনাল মিউজিক অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল। সংগীত ও সিনেমা নিয়ে আগস্টে বসছে দক্ষিণ কোরিয়ার এ উৎসবের আসর। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, সংগীতে সাকামোতোর অবদানের জন্য তাকে জাকিয়ো ফিল্ম মিউজিক অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা জানানো হবে। উল্লেখ্য, ‘‌দ্য লাস্ট এম্পেরর’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য সাকামোতো গোল্ডেন গ্লোব ও অস্কার পেয়েছিলেন।