দুই বছর আগে অভিনেত্রী শান্তা ইসলাম জানিয়েছিলেন, অভিনয়ে আর ফিরবেন না। ১৮ বছর আগে শান্তা তার নিজের পরিচালনায় একটি নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন। পরে তাকে আর কোনো নাটকে অভিনয়ে দেখা যায়নি। মূলত তিনি তার একমাত্র ছেলে সৌমিকের জন্যই শুটিং থেকে দূরে ছিলেন। জীবনকে নিয়ে নিজের উপলব্ধি বলতে গিয়ে শান্তা ইসলাম বলেন, ‘আমার ভালোবাসা আর মায়ায় ঘেরা গৃহকোণ, যেখানে আমার ইচ্ছেরা সব কখনো কবিতা হয় আর কখনো প্রিয় গানের পঙিক্ত। সেই সব গানে কবিতায় ভেসে আসে আমার প্রিয়জনদের মুখরিত শব্দাবলির সুখ। নিজস্বতার বিমুগ্ধতায় আমি খুব সুখী একজন, সুখগুলোর ভেজা জলতরঙ্গে বাজে আমার আপন করা সুরের মূর্ছনা। আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি ভালো আছি, সুখে আছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া।’ সম্প্রতি শান্তা ইসলাম আরটিভিতে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘লাইফ ইজ বিউটিফুল’ নিয়ে ব্যস্ত। ১৯৮৩ সালে ‘থিয়েটার’ নাট্যদলের হয়ে মঞ্চে শান্তা ইসলাম তারিক আনাম খানের নির্দেশনায় ‘যুদ্ধ এবং যুদ্ধ’ নাটকে অভিনয় করে আলোচনায় চলে আসেন। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটক ‘অভিযোগ’-এ অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে ইতিকথা, রূপনগর, নিতু তোমাকে ভালোবাসি, মানুষ ইত্যাদি। শেখ নিয়ামত আলীর ‘অন্য জীবন’ সিনেমায় অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। বিটিভিতে তিনি প্রথম ‘বহুরূপী’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। তার প্রথম নির্দেশিত নাটক রিয়াজ ও পূর্ণিমাকে নিয়ে ‘ওগো বধূ সুন্দরী’।
যেমন আছেন শান্তা ইসলাম
দুই বছর আগে অভিনেত্রী শান্তা ইসলাম জানিয়েছিলেন, অভিনয়ে আর ফিরবেন না। ১৮ বছর আগে শান্তা তার নিজের পরিচালনায় একটি নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন।










