ওম রাউতের ‘আদিপুরুষ’কে কেন্দ্র করে নেপালে নিষিদ্ধ হয়েছে হিন্দি সিনেমা। আদিপুরুষের একটি সংলাপে সীতাকে ভারতের কন্যা বলা হয়েছে। কিন্তু পুরাণ অনুসারে, জানকীর (সীতা) জন্ম জনকপুরে, যার অবস্থান বর্তমান নেপালে। সিনেমা থেকে এ সংলাপ বাদ দেয়া না হলে নেপালে সব ধরনের হিন্দি সিনেমার প্রদর্শন বন্ধ থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কাঠমাণ্ডুর মেয়র। এদিকে মুক্তির চতুর্থ দিনে সিনেমাটির আয় নেমে এসেছে ২০ কোটি রুপিতে।
নেপালে নিষিদ্ধ হলো হিন্দি সিনেমা
ওম রাউতের ‘আদিপুরুষ’কে কেন্দ্র করে নেপালে নিষিদ্ধ হয়েছে হিন্দি সিনেমা।










