প্রকাশ হলো সৃজিত মুখার্জি পরিচালিত
‘দশম অবতার’ সিনেমার ফার্স্ট লুক। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে সিনেমার
প্রধান চারটি ক্যারেক্টারের লুক সামনে আনেন নির্মাতা।
এ চার তারকা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি,
অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত ও জয়া আহসান।
ফার্স্ট লুকে প্রসেনজিৎকে সিগার হাতে
বসে থাকতে দেখা যাচ্ছে। যীশুকে দেখা গেল ঝাকড়া চুলে। অনির্বাণ অনেকটাই রাফ অ্যান্ড
টাফ। বাংলাদেশের আন্তর্জাতিক মুখ জয়া আপাতত সাদামাটা।
সৃজিত তার ফেসবুকে সিনেমাটির মোশন পোস্টারও
শেয়ার করেছেন। সে পোস্টারেও এ চারজনকেই দেখা যাচ্ছে। সিনেমায় আবীর চ্যাটার্জি, পরমব্রত
চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলীরও থাকার কথা। অবশ্য, আবীর ও পরম না-ও থাকতে পারেন।
কেননা এ সিনেমা মূলত বাইশে শ্রাবণের প্রিকুয়াল। প্রসেনজিতের লুকে প্রবীর রায়চৌধুরী
স্পষ্ট।
‘দশম অবতার’-এর মাধ্যমে সৃজিত একটি
কপ ইউনিভার্সের সূচনা করছেন। সিনেমাটি মুক্তি পাবে দুর্গাপূজায়।










