বিটিএস সদস্যদের বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস চলছে। জে-হোপ তার মিলিটারি সার্ভিসে যোগ দিয়েছেন। সম্প্রতি তিনি সামরিক পোশাক পরা একটি ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশ করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘‌আমি এর জন্য ফের লড়ব।’ তিনি এ ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভক্তরা তাকে অভিনন্দন জানাতে শুরু করে। বিশেষত, উর্দিতেও যে তাকে খুবই সুন্দর লাগছে তা বলেছেন সবাই। এছাড়া ছিল ফিরে আসার পর নতুন নতুন গানের আশাবাদ।