চন্ডিগড় কারে আশিকি, অনেক, ডক্টর জি
ও অ্যান অ্যাকশন হিরোসহ পরপর কয়েকটি সিনেমার ব্যর্থতা আয়ুষ্মান খুরানার ক্যারিয়ারকে
একদম তলানিতে ঠেলে দিয়েছিল। ওই সব সিনেমার কোনোটাই বাজেট রিকভার করতে পারেনি।
সেই পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে।
সাম্প্রতিক ‘ড্রিম গার্ল টু’ দিয়ে কয়েক বছর পর আয়ুষ্মানের কোনো সিনেমা ৫০ কোটি রুপি
আয় অতিক্রম করতে যাচ্ছে।
মাঝারি বাজেটে সাফল্যের জন্য পরিচিত
আয়ুষ্মানের নতুন এ ছবির নায়িকা অনন্যা পান্ডে। কমেডির পাশাপাশি এতে রয়েছে শিক্ষামূলক
বার্তা।
হিন্দুস্তান টাইমস জানায়, রাজ শান্দিল্য
পরিচালিত ‘ড্রিম গার্ল টু’ ধীরে ধীরে ঘরোয়া বক্স অফিসে ৫০ কোটি রুপির ক্লাবের দিকে
এগিয়ে যাচ্ছে।
চলচ্চিত্রের বাণিজ্য বিষয়ক ওয়েবসাইট
সাকনিল্ক ডটকমের মতে, শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি গতকাল সোমবার (২৮ আগস্ট) চার
কোটি রুপির বেশি আয় করেছে।
মুক্তির দিন সিনেমাটির আয় ছিল ১০ কোটি
৬৯ লাখ রুপি। এর পরের দুইদিনে আয় যথাক্রমে ১৪ কোটি দুই লাখ ও ১৬ কোটি রুপি। চতুর্থ
দিনে আয় করেছে চার কোটি ৭০ লাখ ডলার। সব মিলিয়ে চার দিনে ভারতের বাজার থেকে তুলে নিয়েছে
৪৫ কোটি ৪১ লাখ রুপি।
৩৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ড্রিম
গার্ল টু’ বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৬১ কোটি রুপিতে।
মফস্বলের ছেলে কর্ম। ঘটনাচক্রে সে হয়ে
উঠে পুরুষদের স্বপ্নের রাণী পূজা। এ কাহিনির ‘ড্রিম গার্ল টু’তে আরো আছেন পরেশ রাওয়াল,
আন্নু কাপুর, বিজয় রাজ, সীমা পাহওয়া, মনজোত সিং, আসরানি ও রাজপাল যাদব।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’।
আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরাত ভারুচা। প্রথম কিস্তি বক্স অফিসে ২০০ কোটি রুপি ব্যবসা
করে। বোঝাই যাচ্ছে, এ অঙ্ক দ্বিতীয় কিস্তির ধরা-ছোঁয়ার বাইরে থাকবে।










