ঈদে টেলিভিশন চ্যানেলগুলো সাজে বৈচিত্র্যময় অনুষ্ঠানমালায়। সিনেমা, নাটক, সংগীতানুষ্ঠানের পাশাপাশি থাকে বিভিন্ন অঙ্গনের মানুষ নিয়ে আলোচনা, আড্ডা। এবার বিশেষ আয়োজন থাকছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এরই মধ্যে একটি অনুষ্ঠান চাওয়া পাওয়া। এতে থাকছেন চার অঙ্গনের চার শিল্পী।
রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় এ আয়োজনে থাকছেন কবি আসাদ কাজল, চিত্রনায়িকা রোজিনা, শিল্পী রবি চৌধুরী ও অভিনেতা আবুল হায়াৎ। তাদের নিয়ে আড্ডা দেবেন উপস্থাপক।
অনুষ্ঠানের ‘তারকা তর্ক—ঈদ: সেকাল একাল—ভালো কোনকাল?’ পর্বে আমন্ত্রিত অতিথি কবি আসাদ কাজল এ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, ‘চাওয়া পাওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সত্যিই ভালো লেগেছে। কারণ তারকা তর্কে বলতে পেরেছি আমি আমার শৈশবের কথা।’
আসাদ কাজল ছাড়াও নায়িকা রোজিনা, শিল্পী রবি চৌধুরী ও আবুল হায়াত তাদের অনেক অভিজ্ঞতা ও স্মৃতির কথা বলেছেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে।










