বিশ্বজনপ্রিয় শিশুতোষ সিনেমা ‘‌চার্লি কুপার’। দুরন্ত টিভির পর্দায় সিনেমাটির বাংলা প্রিমিয়ার হতে যাচ্ছে। আজ রাত ১০টায় দুরন্ততে দেখা যাবে চার্লি কুপার সিনেমাটি। বিখ্যাত কুপার্স পরিবারের মেয়ে চার্লি কুপার। সে প্রাণবন্ত, কল্পনাপ্রবণ ও দুঃসাহসী। কুপারের দুঃসাহসিক অভিযানের ফলে সন্ধান মেলে বিলুপ্ত এক পাখির অস্তিত্ব। এ থেকেই এগিয়ে যায় সিনেমার গল্প।