প্রথমবারের মতো র্যাম্পে হাঁটলেন জিজি
হাদিদ ও বেলা হাদিদের বড় বোন আলানা হাদিদ। কোপেনহেগেন ফ্যাশন উইকে রানওয়েতে আত্মপ্রকাশ
করেন ৩৮ বছর বয়সী এ মডেল।
হার্পার্স বাজার এক প্রতিবেদনে জানায়,
গত ৯ আগস্ট দুটি ভিন্ন লুকে র্যাম্পে উঠেন আলানা। আর দুই লুকই ছিল নজরকাড়া।
হাদিদ বোনদের তৃতীয় সদস্য হিসেবে আলানা
এদিন আলোচনায় ছিলেন। স্বভাবতই ফ্যাশন জগতে সবাই নজর রেখেছিল তার দিকে।
প্রথমবার স্লিভলেস লং আউটফিটে র্যাম্পে
আসেন আলানা। ফুলেল সূচিকার্যের সঙ্গে পুতি দিয়ে সাজানো ছিল তার স্বচ্ছ জামা। আর পায়ে
ছিল কালো রঙের চামড়ার জুতা।
এরপর কালো রঙের শর্ট ড্রেসে দেখা দেন
আলানা। পুরো পোশাক জুড়ে ছোট ছোট ফুলের কাটআউট। সঙ্গে কালো স্যান্ডেল ও হাতে লোমশ বাদামী
ব্যাগ।
হালকা সাজসজ্জার কারণে পুরো শোতে ন্যাচারাল
দেখাচ্ছিল আলানাকে। র্যাম্পে হাঁটার সময় খোলা রেখেছিলেন চুল।
মোহাম্মদ হাদিদ ও তার সাবেক স্ত্রী
মেরি বাটলারের মেয়ে আলানা। তার অন্য ভাইবোনেরা হলেন বোন মেরিয়েল (৪২), সৎ বোন জিজি
হাদিদ (২৮), বেলা হাদিদ (২৬) ও সৎ ভাই আনোয়ার হাদিদ (২৪)।
আলানার র্যাম্প হাঁটা হঠাৎ কোনো ঘটনা নয়। তিনি পেশায় ফ্যাশন ডিজাইনার এবং লস অ্যাঞ্জেলেসের ইউনিসেক্স ব্র্যান্ড লা ডেট্রেসের সহ-প্রতিষ্ঠাতা।
ছবি: হার্পার্স বাজার
তিনি হাদিদ পরিবার থেকে আসা পঞ্চম মডেল।
আলানার সৎ ভাই আনোয়ারও মডেলিংয়ে যুক্ত। এছাড়া জিজি-বেলা-আনোয়ারের মা ইয়োলান্ডা তারুণ্যে
মডেল হিসেবে খ্যাতিমান ছিলেন।
আলানা এমন সময়ে অভিষেক হলো যখন বোন
বেলা হাদিদ র্যাম্পে ফিরে এসেছেন। অসুস্থতার কারণে প্রায় পাঁচ মাস মডেলিং থেকে দূরে
ছিলেন তিনি। কাজে ফেরার বিষয়টি টিকটক ভিডিওতে শেয়ার করেছেন বেলা।










