এমি পেছাচ্ছে তা জানাই ছিল। গতকাল আনুষ্ঠানিকভাবে জানানো হলো এর নতুন তারিখ। ৭৫তম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি ২০২৪ তারিখে। মূলত চিত্রনাট্যকার ও রেডিও-টেলিভিশন শিল্পী ও কর্মীদের ধর্মঘটের প্রভাবে পিছিয়েছে এমির আসর। এর আগে এটি বসার কথা ছিল আগামী ১৮ সেপ্টেম্বর। জানুয়ারির প্রথম সপ্তাহে গোল্ডেন গ্লোবকে মাথায় রেখে এমির অনুষ্ঠান দ্বিতীয় সপ্তাহে নেয়া হয়েছে।