বলিউড অভিনেতা রাজকুমার রাও, যিনি অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছেন ভক্তদের। তার বহুল আলোচিত সিনেমা ‘বাধাই দো’ মুক্তি পেয়েছে ১১ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস সামনে রেখেই প্রকাশ পায় সিনেমাটি। মুক্তির পরই দর্শক ও ভক্তদের নজর কেড়ে নিয়েছে ‘বাধাই দো’, যার প্রভাব পড়েছে বক্স অফিসে। এরই মধ্যে সিনেমাটি বক্স অফিসে প্রায় ২০০ কোটি রুপি আয় করেছে। বাধাই দো সিনেমায় রাজকুমারের সঙ্গে অভিনয় করেছেন বলিউড ভূমি পেডনেকর।
সিনেমাটি প্রথম দিনের তুলনায় ভালোবাসা দিবসে বেশি আয় করে। তবে পরিচালক হর্ষবর্ধন কুলকার্নি আশা করছেন, সিনেমাটি এক সপ্তাহে আরো আয় করবে। ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, যদি রাজকুমার রাওয়ের আগের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখা হয়, তাহলে বোঝা যায় ‘বাধাই দো’ মুক্তির অল্প সময়ে বেশি আয় করা সিনেমা হিসেবে তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে। অল্প সময়ে বেশি আয়ের তালিকায় ছবিটি টপকে গেছে শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমাকেও। তার ওপর করোনার কারণে সিনেমা হলগুলো বন্ধ আছে। যদি খুলে দেয়া হয় তবে বক্স অফিসে আরো হিট করবে বাধাই দো।










