জো পল সেরমাদিরাসের ও দিদিয়ার গালাসের ফরাসি ভাষার ‘স্যুর ল্য শঁ’
নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার থিয়েটার হলে। আজ বিকাল ৪টায় ১ ঘণ্টা এ পরিবেশনা শুরু হবে।
‘স্যুর ল্য শঁ’
প্রাচীন ভারতের একটি গল্প, যেখানে একজন রাজপুত্র যুদ্ধে তার পরিবার ও জনগণকে হারায়। সে জানে না কী করতে বা ভাবতে হবে। ‘স্যুর ল্য শঁ’
হলো সুখের সন্ধান সম্পর্কে একটি সংলাপ। দুটি চরিত্র, একজন অর্ধেক দার্শনিক, আরেকজন অর্ধেক ক্লাউন। তারা জীবনের অর্থ, সুখের বাস্তবতা ও বর্তমান সময়ে করণীয় এসব নিয়ে কথা বলে।
জো পল সেরমাদিরাস প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে তিনি ‘কোম্পানি দু পাসাজ’
প্রতিষ্ঠা করেন। বেশ কয়েকবার বিখ্যাত ‘ফেস্টিভ্যাল দি অভিনিও’-এ পারফর্ম করেছেন। মঞ্চে মলিয়ের, শেক্সপিয়র ও চেখভের চল্লিশটিরও বেশি নাটকে ফ্রান্সের পাশাপাশি মরক্কো, ভারতসহ অন্যান্য স্থানে পারফর্ম করেছেন।
দিদিয়ার গালাস একজন অভিনেতা ও মঞ্চ পরিচালক। মুখোশের প্রতি তার আগ্রহ অনেক। ৩০ বছরেরও বেশি সময় ধরে তার আবেগ তাকে পশ্চিম থেকে প্রাচ্যে যাত্রা করতে অনুপ্রাণিত করে। জাপানি ও চীনা থিয়েটার কৌশল তার শৈল্পিক পরিচয়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে।










