টম ক্রুজের ছবিতে সব সময় কিছু না কিছু
নতুন থাকে। শুধু ভয়ংকর স্ট্যান্ট নয়, যেকোনো দৃশ্য নিখুঁত করতে এ অভিনেতা যথেষ্ট সময়
নেন।
সিনেমার সাফল্যের পেছনে এই নায়কের অবদানকে
ভীষণভাবে স্বীকার করেন তার সহকর্মীরা। এই যেমন ‘টপ গান: ম্যাভেরিক’ তারকা জে এলিস
বলছিলেন, টম ক্রুজ প্রতিদিন মনে করিয়ে দিতেন তারা সবাই মিলে নতুন কিছু করতে চলেছেন।
‘মিশন ইম্পসিবল’ সিরিজের নতুন
সিনেমা ‘ডেড রেকনিং পার্ট
ওয়ান’ মুক্তি সামনে
রেখে এসব কথা ফের চর্চিত হচ্ছে। সঙ্গে বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, সিরিজের সপ্তম কিস্তিটি
পেতে যাচ্ছে সেরা ওপেনিং। হলিউড রিপোর্টার অনুসারে, প্রথম সপ্তাহান্তে এ ছবির আয় দাঁড়াবে
৯ কোটি ডলার।
টম ক্রুজের সর্বশেষ আকর্ষণ ছিল ‘টপ গান: ম্যাভেরিক’। ২০২২ সালে মুক্তি
পাওয়া এই ছবির বিশ্বব্যাপী আয় ছিল ১৫০ কোটি ডলারের বেশি। কভিড পরবর্তী অধ্যায়ে যা ছিল
বিস্ময়কর।
এখন বলা হচ্ছে, ‘ডেড রেকনিং পার্ট
ওয়ান’ সিরিজের আগের
ছবিগুলোর আয়ের রেকর্ড ভাঙবে। ২০১৮ সালে ‘মিশন: ইম্পসিবল
– ফলআউট’ সপ্তাহান্তে
আয় করে ৬ কোটি ১২ লাখ ডলার। এর পরেই আছে ২০০০ সালের ‘মিশন: ইম্পসিবল
টু’, ৫ কোটি ৭৮ লাখ
ডলার।
এবারের গল্পটি দুটি ধাপে সাজানো হয়েছে।
আগামী ১২ জুলাই মুক্তি পাবে প্রথম অংশ। বাকি গল্প ‘মিশন: ইম্পসিবল
– ডেড রেকনিং পার্ট
টু’ নামে মুক্তি
পাবে ২০২৪ সালের ২৮ জুন।
ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত এই সিনেমায়
আরো আছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রাহমেস, সাইমন পেগ, রেবেকা ফারগুসন প্রমুখ।










