ভারতের ডাক্তারদের একটি সংগঠন এআর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছিল। সার্জনস অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার দাবি ছিল ২৯ লাখ রুপি নিয়েও এআর রহমান কনসার্টের আয়োজন করেননি। অর্থও ফেরত দেননি। এবার রহমান অভিযোগ করলেন এ ধরনের কোনো চুক্তি তিনি করেননি। পাশাপাশি সার্জনদের সংগঠনের বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানির মামলা করেছেন এ সংগীতকার। পাশাপাশি তিনি করেছেন নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি।