ভারতীয় অভিনেতা ও কাস্টিং ডিরেক্টর অভিষেক ব্যানার্জি। ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে সবসময়ই চমকে দেন। এবার ভারতের বাইরের দর্শকদের নজর কাড়লেন বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। করণ তেজপাল পরিচালিত ও অভিষেক অভিনীত ‘স্টোলেন’ সিনেমার প্রদর্শনী হয়েছে সেখানে। সিনেমায় অভিষেকের অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে। এর আগে এটি ভেনিস উৎসবে দেখানো হয়েছিল। সেখানেও অভিনয় দিয়ে দর্শককে চমকে দিয়েছেন অভিষেক।