সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে আলো। পুরস্কার সে একা নিতে রাজি নয়, রাবেয়া বেগমের হাত ধরে মঞ্চে ওঠে। আলম থেকে তৃতীয় লিঙ্গের আলো হয়ে ওঠা মানুষটার পাশে দাঁড়ানোর জন্য রাবেয়া বেগমের কাছে কৃতজ্ঞ আলম বা আলো। কিন্তু রাবেয়া বেগম বলেন, আলম কিংবা আলো নয়, এটা সত্যিকারের মানুষ হয়ে উঠতে চাওয়া একজন মানুষের কথা। আলোকে তিনি কমন জেন্ডারের মানুষ নয় বরং কমন মানুষ বলতে চান। কেননা সব মানুষের ভেতর কমন যেসব গুণ থাকা দরকার, তা আছে আলোর ভেতর। তাই আলো কমন মানুষ। আলম কিংবা আলো নামে ডাকার চেয়ে তার কাছে আদর্শ মানুষ হয়ে ওঠার গল্প নিয়ে নাটক নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নাটকটির নাম কমন মানুষ। একজন তৃতীয় লিঙ্গের মানুষের জীবন সংগ্রামের গল্প দেখানো হয়েছে এ নাটকে।

নাসরিন মুস্তাফার রচনায় নাটকটি প্রযোজনা করেছেন কামাল উদ্দিন আহম্মেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা ইউসুফ মেমী, ফারজানা ছবি, মোমেনা চৌধুরী, দেওয়ান সাইফুল,

রফিকউল্লাহ, তারেকুজ্জামান তপন, খন্দকার ইসমাইল, জিয়াউল হাসান কিসলু, গোলাম মোর্শেদসহ আরো অনেকে। নাটকটি প্রচার হবে আজ রাত ৯টায় বিটিভিতে।