আগামী ৪ সেপ্টেম্বর বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী। সে উপলক্ষে শনিবার মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচরে বৃক্ষ ও সংস্কৃতিবিষয়ক কেন্দ্র ‘সোনারং তরুছায়া’য় তার সম্মানে একটি প্রাঙ্গণের নামকরণ হয়। সেদিন বিকালে এক জোড়া পায়রা উড়িয়ে ‘গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার প্রাঙ্গণ’-এর উদ্বোধন করেন তার কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন সুরকার ও গায়ক অপু আমান। ‘সোনারং তরুছায়া’র নির্বাহী পরিচালক কাজী হাসান জানান, প্রাঙ্গণটিতে গাজী মাজহারুল আনোয়ারের একটি ম্যুরাল স্থাপন করা হবে।