অন্য যেকোনো দক্ষিণ ভারতীয় তারকার চেয়ে
ব্যতিক্রমভাবে বলিউড অভিষেক হয়েছিল ধানুশের। ‘রানঝানা’র মাধ্যমে তাকে
হিন্দিভাষী জগতে আনেন আনন্দ এল রাই। সেই ছবির দশক পূর্তিতে অভিনব টিজার প্রকাশ করে
নতুন ঘোষণা দিলেন তারা।
২০১৩ সালে মুক্তি পায় ‘রানঝানা’। এ ছবিতে ধানুশের
বিপরীতে দেখা গিয়েছিল সোনম কাপুরকে। সঙ্গে ছিলেন অভয় দেওলসহ অনেকেই। বারাণসী ও দিল্লিতে
শুট করা রাজনৈতিক আবহের এই ছবি বেশ জনপ্রিয়তা সেই সময়।
১০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার (২১
জুন) নতুন ছবির ঘোষণা দেন পরিচালক ও অভিনেতা, শিরোনাম ‘তেরে ইশক ম্যায়’।
আকর্ষণীয় ওই টিজারে দেখা যায়, আগুন বোমা
হাতে রাতের সড়কে ছুটে চলেছেন ধানুশ। চারপাশে উড়ছে ভাঙা কাচের টুকরো। বোমাটি ছুড়ে দিতেই
আগুনে ঢেকে যায় সড়ক। আর দৃশ্যান্তরে ‘রানঝানা’ মুছে গিয়ে আসে
নতুন টাইটেল ‘তেরে ইশক ম্যায়’।
‘রানঝানা’র মাধ্যমে এক
অন্য ধরনের প্রেমের গল্প বলেছিলেন পরিচালক আনন্দ। শিরোনাম বলছে নতুন ছবিটিও প্রেমের।
কিন্তু বরাবরই একটু অন্য ধাতে চলেন এই পরিচালক। তাই প্রেম হলেও এর ধরন নিয়ে আগাম কিছু
বলা কঠিন।
বলে রাখা ভালো, ‘রানঝানা’ হতে যাচ্ছে আনন্দ
ও ধানুশের একসঙ্গে তৃতীয় ছবি। এর আগে প্রশংসিত ‘আতরঙ্গি রে’ সিনেমায় এই নায়কের
সঙ্গে জুটি বাধেন সারা আলী খান। সঙ্গে ছিলেন অক্ষয় কুমার। আর আগের দুই ছবির মতো এবারও
মিউজিক করবেন এ আর রহমান।
শোনা যাচ্ছে, এর আগে বলিউড অভিনেতা ভিকি
কৌশলের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন আনন্দ। কিন্তু কী কারণে এই নায়ককে পাওয়া গেল না তা
স্পষ্ট নয়।










