সাতদিনে ৪৭০ কোটি রুপি আয় করেছে রজনীকান্ত অভিনীত ‘‌জেলার’। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি এরই মধ্যে তামিল সিনেমার অনেক রেকর্ডই ভেঙেছে। সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছে ৪৫০ কোটি ও দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনও আয় করেছে ১৯ কোটি ৩৭ লাখ রুপি। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিনেমাটি শুক্রবারে আয় করে ফেলবে ১২ কোটি রুপি এবং দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ৫০০ কোটি রুপির ক্লাবে ঢুকে যাবে।