প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছে ১৬ জুন। মুক্তির প্রথম দুদিন আয় করলেও বর্তমানে সিনেমাটির বক্স অফিস কালেকশন ক্রমে কমছে। হলে দর্শক ফিরিয়ে আনতে তাই এবার মাত্র ১৫০ রুপিতে সিনেমাটির থ্রিডি ভার্সনের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা টি সিরিজ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জুন থেকে শুরু হয় আদিপুরুষের টিকিটের অগ্রিম বিক্রি। দিল্লি, মুম্বাইয়ে মতো জায়গায় ২ হাজার রুপিতেও টিকিট বিক্রি হয়েছে।
টিকিটের মূল্য কমাল ‘আদিপুরুষ’
প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছে ১৬ জুন।










