আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর অফিশিয়াল অ্যানথেম প্রকাশ হয়েছে। এবারের গানের শিরোনাম ‘‌দিল জাশন বোলে’। গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম। গানের কথা লিখেছেন শোলকে লাল ও সাবেরী বর্মা। গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন রণবীর সিং। আইসিসির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে অ্যানথেম প্রকাশ করা হয়েছে। তবে দর্শক ও ক্রিকেটভক্তরা এবারের অ্যানথেম নিয়ে অসন্তোষ প্রকাশ করছে কমেন্ট বক্সে। আয়োজন, গানের কথা তাদের পছন্দ হয়নি।