দক্ষিণ এশিয়ার কনটেন্টের জন্য জনপ্রিয় ও শীর্ষ গ্লোবাল ওটিটি প্লাটফর্ম জি ফাইভে গতকাল মুক্তি পেয়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম অভিনীত ‘হোয়াট দ্য ফ্রাই’
স্বল্পদৈর্ঘ্যের ট্রেলার। আর ছবিটি মুক্তি পাচ্ছে ৯ জানুয়ারি। এটি জি ফাইভের দ্বিতীয় বাংলাদেশী অরিজিনাল। এর আগে জি ফাইভ প্লাটফর্মে প্রথম বাংলাদেশী অরিজিনাল ‘মাইনকার চিপায়’
মুক্তি পেয়েছিল। বিশ্বের ১৯০টির অধিক দেশে মুক্তি পেতে চলেছে ‘হোয়াট দ্য ফ্রাই’।
‘হোয়াট দ্য ফ্রাই’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম ও প্রীতম হাসান। এরই মধ্যে তাদের ছবিসহ একটি পোস্টারও প্রকাশ করেছে জি ফাইভ। এছাড়া এতে আরো অভিনয় করেছেন সাকিব বিন রশিদ ও ইরেশ যাকের। নতুন বছরের জি ফাইভের সেরা চমক হিসেবে ৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্যটি।
ফিল্ম
তারকা
শামা
ও
সফটওয়্যার
ইঞ্জিনিয়ার
বাশারের
জীবনের
গল্প
‘হোয়াট
দ্য
ফ্রাই’।
শামা
একজন ফায়ারব্র্যান্ড,
বুদ্ধিমতী ও
ইমপালসিভ;
অন্যদিকে
বাশার
একজন
সহজ-সরল,
সোজাসাপ্টা
ও
মিনিমালিস্ট মানুষ। শামার বিশ্ব যেখানে সোস্যাল মিডিয়া, সেখানে বাস্তবে ঘেরা বাশারের জীবন। শামা ও বাশার কীভাবে সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ হয়েও সত্যিকারের প্রেমের সন্ধানে নিজস্ব পথে যাত্রা করে এ নিয়েই স্বল্পদৈর্ঘ্যটির গল্প। ৫০ মিনিট দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অনম বিশ্বাস। মাত্র চারদিনে হোয়াট দ্য ফ্রাইয়ের শুটিং সম্পন্ন হয়।
জি ফাইভের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘‘প্রথম বাংলাদেশী অরিজিনাল ‘মাইনকার চিপায়’-এর সাফল্যে আমরা বেশ অভিভূত। বাংলাদেশের বাইরে থেকেও আমরা বেশ সাড়া পেয়েছি। অনম বিশ্বাস পরিচালিত ‘হোয়াট দ্য ফ্রাই’-এর ঘোষণা করতে পেরে আমি বেশ আনন্দিত। এটি একটি দারুণ মজার লাভ স্টোরি, যা তরুণ দর্শকরা খুব পছন্দ করবে বলে আমি মনে করি।’’ বাংলাদেশী দর্শকরা ‘মাইনকার চিপায়’র মতো ‘হোয়াট দ্য ফ্রাই’ ছবিটিও জি ফাইভে বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।










