প্রাঙ্গণেমোর নাট্যদল আজ ২০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ২০০৩ সালের এই দিনে প্রাঙ্গণেমোর নাট্যদল প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে দলটি ১৫টি প্রযোজনা মঞ্চে এনেছে, যা দর্শকনন্দিত হয়েছে। এছাড়া দলটি দেশ ও দেশের বাইরে সফলতার সঙ্গে ১১টি নাট্যোৎসব আয়োজন করেছে।

প্রাঙ্গণেমোর নাট্যদলের ২০তম জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘হাছনজানের রাজা’ নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ আর নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা।

‘হাছনজানের রাজা’ নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রামিজ রাজু। এছাড়া আরো অভিনয় করেছেন আউয়াল রেজা, সাগর রায়, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, সুজয়, রাহুল, সুমন, প্রকৃতি, প্রীতি ও বাঁধন।

এছাড়া ৭ মে সন্ধ্যা ৭টায় একই হলে ররীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন উপলক্ষে ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটি রচনা, নির্দেশনা, মঞ্চ পরিকল্পনা, পোশাক পরিকল্পনা, মেকআপ ও গেটআপ পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হীরা, আউয়াল রেজা, রামিজ রাজু, সুজয় দাস ও সরোয়ার সৈকত।