দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারো ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন। অনুষ্ঠানটি এটিএন বাংলার ২৫তম বর্ষপূতি উপলক্ষে ১৫ জুলাই ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারো ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় কোরবানির ঈদকে নিয়ে রকমারি সব আয়োজন দিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ এই ‘পাঁচফোড়ন’।

পাঁচফোড়নের বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, লাভলী ইয়াসমিন, গুলশান আরা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, সুভাশীষ ভৌমিক, আমিন আজাদ, কামাল বায়েজিদ, জামিল হোসেন, তারিক স্বপন, আনন্দ খালেদ, মতিউর রহমান, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শামীম, সাবরিনা নিসা, সাদিয়া তানজিন, সুবর্ণা মজুমদারসহ আরো অনেকে।

পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। প্রচারিতে হবে এটিএন বাংলায় এবং পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।