নানাভাবে ভারতকে গৌরবান্বিত করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর মধ্যে অন্যতম কাতারে ফুটবল বিশ্বকাপের ফাইনালের দিন প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করা। সেখানে উপস্থিত ছিলেন তার স্বামী রণবীর কাপুর। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাকে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে দেখে আমি গর্বিত। সে মুহূর্তটির অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’ উল্লেখ্য, স্পেনের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াসের সঙ্গে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেছিলেন দীপিকা।