গ্রেটা গারউইক পরিচালিত ‘বারবি’ বিশ্বব্যাপী
১০০ কোটি ডলারের আয় করে নিয়েছে। পরিচালকের পাশাপাশি নাম ভূমিকায় থাকা মার্গো রবির দারুণ
প্রশংসা পাচ্ছেন সব মহলে। আর অভিনয় বাবদ অ্যাকাউন্টে ঢুকে গেছে বড় অঙ্কের অর্থ।
বিনোদন বিষয়ক সাইট ভ্যারাইটি অনুসারে,
এ সিনেমার বেতন ও বোনাস মিলিয়ে পাঁচ কোটি ডলার পেয়েছেন মার্গো রবি।
আইএমডিবির তথ্য মতে এই তারকা প্রতি
সিনেমা থেকে পারিশ্রমিক পান সোয়া কোটি ডলারের মতো। ‘বারবি’তে এর সঙ্গে বোনাসসহ যোগ
হয়েছে পৌনে চার কোটি ডলার। আর এ সিনেমার নায়ক চরিত্রে থাকা রায়ান গসলিং নিয়েছেন এক
কোটি ডলার।
‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস
পার্ট টু’র পরে ওয়ার্নার ব্রাদার্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো
‘বারবি’। আর একক নারী পরিচালকের সিনেমা হিসেবে এক বিলিয়ন ডলার আয়ের রেকর্ড এ সিনেমার।
গত ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাওয়া
এ সিনেমার আইএমডিবি রেটিং ৭ দশমিক ৪। ওয়াচ লিস্টে রেখেছেন দুই লাখ ২২ হাজারের বেশি
দর্শক। এটাও একটা রেকর্ড।










