বেঁচে থাকলে গতকাল ৬০ বছর পূর্ণ হতো শ্রীদেবীর। বলিউডের এ অভিনেত্রীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়েছে গুগল। শ্রীদেবীকে নিয়ে তারা তৈরি করেছে একটি ডুডল। বিখ্যাত, প্রভাবশালী ব্যক্তির জন্ম-মৃত্যুদিন বা বিশেষ কোনো দিবসকে ঘিয়ে ডুডল তৈরি করে গুগল। শ্রীদেবীকে গুগলের ডুডলে দেখা গেছে নাচের মুদ্রায়। এছাড়া দুই হাতের ভঙ্গিতে সাপের প্রতীক ছিল। শ্রীদেবীর নাগিন সিনেমাকে (১৯৮৬) উপস্থাপন করা হয় এর মাধ্যমে।
গুগল ডুডলে শ্রীদেবী
বেঁচে থাকলে গতকাল ৬০ বছর পূর্ণ হতো শ্রীদেবীর।










