দেশের জনপ্রিয় নাট্যদল আরণ্যক। সারাবছর মঞ্চ নাটক নিয়ে ব্যস্ত থাকে দলটি। আরণ্যকের নতুন নাটক ‘‌নানকার পালা’। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছে বলে জানিয়েছে নাট্যদলটি। আব্দুল্লাহেল মাহমুদের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির।