বিয়ন্সের রেনেসাঁ ট্যুর থেকে নির্মিত সিনেমা মুক্তি পাবে শিগগিরই। এএমসি থিয়েটারের মাধ্যমে এটি ডিস্ট্রিবিউট করা হবে। গতকাল ভ্যারাইটিসহ আরো কিছু গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। থ্যাংকসগিভিং উইকএন্ডে সিনেমাটি আনা হচ্ছে। শিল্পীরা তাদের ট্যুরের ফুটেজ সম্পাদনা করে এ ফিল্ম নির্মাণ করেন এবং তা থিয়েটারে প্রচার করা হয়। বিয়ন্সের রেনেসাঁ ট্যুর বেশ জনপ্রিয় হয়েছিল এবং ধারণা করা হচ্ছে থিয়েটারেও দর্শক টানবে এ ট্যুর ফিল্ম।