আজ দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে। ‘সময়ের সাথে আগামীর পথে’
স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা করে এনটিভি। পরের বছর ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি। প্রতি বছরের মতো এবারো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি।
সকাল ৬ট ৫৫ মিনিটে প্রচারিত হবে লাবণ্যর উপস্থাপনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘স্মৃতির ওপারে’। এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস, হৈমন্তী রক্ষিত, লিজা, রাশেদ ও টুটুল। সকাল ৮টা ৪৫ মিনিটে থাকছে বাংলা ছায়াছবি ‘এক বুক জ্বালা’। শাহীন সুমন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী, ফেরদৌস, শুভেচ্ছা, ববিতা, আলীরাজ, নূতন, আহমেদ শরীফ, সুব্রত, মিশা সওদাগর প্রমুখ। অনামিকা মণ্ডলের রচনায় ও মেহেদী হাসান জনির পরিচালনায় একক নাটক ‘কণা’ প্রচারিত হবে বেলা ১টায়। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, সারিকা সাবা, আফরোজা মিমি, শাহেদ আলী সুজন, শিরিন আলম প্রমুখ। ২টা ৩৫ মিনিটে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘১৯ পেরিয়ে ২০: এনটিভি ফ্যামিলি ডে’। মোহাম্মদ নূরুজ্জামান ও ওয়াহিদা রাজ্জাক মিশার যৌথ প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এনটিভির বিভিন্ন বিভাগের কর্মীরা। রাত ৯টা ৩০ মিনিটে জহির করিমের রচনা ও জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ একক নাটক ‘দক্ষিণের জানালা’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। নাটকটিতে অভিনয় করেছেন জাহের আলভী, নিশাত প্রিয়ম, রোজী সিদ্দিকী, আজম খান, রেশমী, তাবাসসুম মিথিলা, আনিক প্রমুখ। রাত ১১টা ২০ মিনিটে থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘এনটিভি ও আজকের গণমাধ্যম’। আহসানুল হক পলাশের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জহিরুল আলম, রঞ্জন দত্ত, তানভীর খান, খোরশেদ আলম, মোস্তফা ফিরোজ ও বায়েজিদ মিল্কী।










