একুশে
পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ মারা গেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি
নিশ্চিত করেছেন জিনাত বরকতউল্লাহর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।
তিনি
জানান, আজ বুধবার বিকেলে ধানমন্ডিতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশের সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে জিনাত বরকতউল্লাহ বড় ভূমিকা রেখেছেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। খবর বাসস।










