বলিউডের প্রবীন অভিনেত্রী আশা পারেখ। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। এতে তার সঙ্গে আছেন ওয়াহিদা রহমান ও হেলেন। মুম্বাইয়ে সম্প্রতি তারা একসঙ্গে নৈশভোজ করেছেন। আশা পারেখ সেখানকারই ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে আশা লিখেছেন, ‘যব উই মেট। প্রিয়জনদের সঙ্গে কাঙ্খিত মুহূর্ত।’
তিন কিংবদন্তিকে এক ফ্রেমে দেখে স্বাভাবিকভাবেই তাদের ভক্তরা আপ্লুত। তারা পোস্টে কমেন্ট করে জানিয়েছেন তারাও এই তিন অভিনেত্রীকে পছন্দ করেন ও ভালোবাসেন।










