ওয়ার্নার ব্রোস তাদের মোট কনটেন্টের অর্ধেক বিক্রি করার চিন্তা করছে। এর মধ্যে আছে সিনেমা ও টেলিভিশন সংগীত। কোন কনটেন্ট বিক্রি করছে প্রতিষ্ঠানটি, তা এখনো জানা যায়নি। তবে ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, মোট কনটেন্টের অর্ধেকই বিক্রি করা হবে। এর মূল্য ধরা হয়েছে ৫০ কোটি ডলার। ডেভিড জাসলাভের হয়ে এ বিক্রিবাট্টার বিষয়টি দেখছেন নামকরা আইনজীবী অ্যালেন গ্রাবম্যান।