‘গদর ২’ দিয়ে দীর্ঘ বছর পর বড় পর্দায় ফিরলেন সানি দেওল। গদরের সাফল্যের কারণেই নাকি পারিশ্রমিক বাড়িয়েছেন এ অভিনেতা। এ নিয়ে সানি বলেন, ‘কে কেমন পারিশ্রমিক পাবে, সেটা সম্পূর্ণ প্রযোজকের বিষয়। আমি কত পাব, সেটা আমার প্রযোজক ঠিক করবেন। আমি এখানে কিছুই বলব না। কারণ, আমি এভাবে কাজ করি না। আমি এমন কাজই করব, যেখানে আমাকে কারো বোঝা বলে মনে হবে না।’