ধর্মঘটের কারণে বেশ ভুগছে হলিউড। সিনেমার প্রচারণায় থাকছেন না চিত্রনাট্যকার ও অভিনেতারা। পিছিয়ে যাচ্ছে বহু অনুষ্ঠান ও সিনেমা মুক্তি। এর মধ্যে জানা গেল এবারের এমি অ্যাওয়ার্ডও পিছিয়ে যাচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর এ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এমির তরফ থেকে আনুষ্ঠানিকভাবেই এ কথা জানানো হয়েছে। ২০০১ সালের পর প্রথমবারের মতো এমির প্রচারের পরিকল্পনা পেছাতে হলো।
পিছিয়ে যাচ্ছে এমির আসর
ধর্মঘটের কারণে বেশ ভুগছে হলিউড। সিনেমার প্রচারণায় থাকছেন না চিত্রনাট্যকার ও অভিনেতারা।










