ভারতীয় প্রযোজক একতা কাপুর। টেলিভিশন সিরিজের পাশাপাশি সিনেমা প্রযোজনার জন্য তিনি বিখ্যাত। ভারতে নানা পদক, পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এবার ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে পাচ্ছেন ডিরেক্টরেট অ্যাওয়ার্ড। আগামী নভেম্বরে নিউইয়র্কে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে। একতা কাপুর তার ইনস্টাগ্রামে এ খবর শেয়ার করে বলেছেন, সম্মাননার মাধ্যমে তিনি তার দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিতে পেরে বেশি আনন্দিত।
এমিতে ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পাচ্ছেন একতা কাপুর
ভারতীয় প্রযোজক একতা কাপুর। টেলিভিশন সিরিজের পাশাপাশি সিনেমা প্রযোজনার জন্য তিনি বিখ্যাত। ভারতে নানা পদক, পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।










