রোববার বোস্টনে চলছিল তরুণ সংগীতশিল্পীদের একটি কনসার্ট। ওই আয়োজনে ভক্ত ও তরুণ শিল্পীদের অবাক করে দিয়ে হাজির হন জনপ্রিয় সংগীতশিল্পী এড শিরান। কনসার্টে কয়েকটি গানও গেয়েছেন শিরান। ইনস্টাগ্রামে কনসার্টের একটি ভিডিও শেয়ার করেছেন এ গায়ক। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‌ বোস্টনের ছুটির সকালে তরুণ সংগীতশিল্পীদের সারপ্রাইজ দেয়াটা ছিল আমার জন্য আনন্দের।’ শিরানভক্তরা এ নিয়ে বলছে, তরুণ সংগীতশিল্পীদের জন্য আদর্শ এড শিরান।