সিনেমা হল মাতানোর পর সুড়ঙ্গ আসছে ওটিটিতে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে চরকিতে। ২৪ আগস্ট থেকে দর্শকরা স্ট্রিম করতে পারবে সুড়ঙ্গ। আফরান নিশো, তমা মির্জা, মোস্তফা মন্ওয়ার ও শহীদুজ্জামান সেলিম অভিনীত ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল ঈদুল আজহায়। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এবার ওটিটিতে মুক্তি দেয়া হচ্ছে সিনেমাটি।
ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’
সিনেমা হল মাতানোর পর সুড়ঙ্গ আসছে ওটিটিতে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে চরকিতে।










