জওয়ানে মাতোয়ারা বলিউড। জানুয়ারিতে পাঠানের পর সেপ্টেম্বরে জওয়ান দিয়ে বলিউডের পরিস্থিতিই বদলে দিয়েছেন শাহরুখ। এছাড়া তিনি সিনেমা করছেন রাজকুমার হিরানীর সঙ্গে। কথা উঠেছিল এ বছর আর মুক্তি পাচ্ছে না শাহরুখ-হিরানীর ‌ডাঙ্কি। কিন্তু শুক্রবার জওয়ানের সাকসেস পার্টিতে শাহরুখ নিজেই জানালেন, বড়দিনে মুক্তি পাবে ডাঙ্কি। তিনি বলেন, ‘‌বড়দিন আর নতুন বছর চলেই এল প্রায়। ওই সময়ই আমরা মুক্তি দেব ডাঙ্কি।’