দ্য মার্ভেল - বি ইউ এর ফ্ল্যাগশিপ
ইভেন্ট ইনফ্লুয়েন্সার ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ডের তৃতীয় সিজন ‘লেটস ভাইব উইথ মার্ভেল
অব টুমোরো ড্রিভেন বাই চেরি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ নভেম্বর। ‘গো গ্লোবাল, গো এআই’ থিমে
রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের এ অনুষ্ঠানে সামাজিক মাধ্যমের জনপ্রিয় সেলিব্রিটি,
ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের সম্মাননা দেয়া হবে।
দ্য মার্ভেল - বি ইউ এর সংক্ষিপ্ত তালিকাভুক্ত
প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে সাহায্য করেছে ডেটা ভিত্তিক পরামর্শক কান্টার বাংলাদেশ।
পরে বিভিন্ন ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি প্যানেল ফলাফল যাচাই করেছে।
ডেটা ও জুরি বিশ্লেষণের ওপর ভিত্তি
করে ২৮টি বিভাগে পুরস্কার দিতে যাচ্ছে দ্য মার্ভেল। উল্লেখযোগ্য ক্যাটাগরি হলো এন্টারটেইনমেন্ট
কনটেন্ট ক্রিয়েটরস, ফুড ভ্লগারস, ফ্যাশন ভ্লগারস, ফ্যাশন ডিজাইনারস, মেকআপ আর্টিস্টস,
কুকস, ট্র্যাভেল ভ্লগারস, টেক রিভিউয়ারস, ভিডিও গেম স্ট্রীমারস, রাইটারস, ফটোগ্রাফারস,
আর্টিস্টস, কমিউনিটি এনগেজমেন্ট ও সোশ্যাল ওয়েলফেয়ার।
২৯তম ক্যাটাগরিটি হচ্ছে পপুলার চয়েস
যেখানে ২৮টি ক্যাটাগরির সব মনোনীত ও বিজয়ীদের সাধারণ দর্শক ভোট প্রদানের সুযোগ পাবেন।
যিনি সর্বোচ্চ ভোট পাবেন তাকে ‘পপুলার ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার’ এর খেতাব দেওয়া
হবে।
দ্য মার্ভেল-বি ইউ এর সহ-প্রতিষ্ঠাতা
ও প্রধান নির্বাহী কর্মকর্তা বৃতি সাবরিন খান বলেন, এইবার আমরা চমকপ্রদ একটি সিজন উপস্থাপনের
অপেক্ষায় আছি যা বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি। ‘গো গ্লোবাল, গো এআই’ থিমের মাধ্যমে
আমরা গর্বিতভাবে গ্লোবাল এনগেজমেন্টের পাশাপাশি ভবিষ্যত কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনের
সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি।










