লম্বা সময় পর অভিনয় করতে দেখা যাবে জুহি চাওলাকে। তার সঙ্গে দেখা যাবে ইরফানপুত্র বাবিল খানকে। নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘‌ফ্রাইডে নাইট প্ল্যান’-এ মায়ের ভূমিকায় দেখা যাবে জুহিকে। এতে দুই ছেলের চরিত্রে থাকবেন বাবিল খান ও অমৃত জয়ন। মায়ের অনুপস্থিতিতে দুই ভাই তার বন্ধুদের নিয়ে ফ্রাইডে নাইটে কেমন পার্টি করল, সে গল্প নিয়েই সিনেমাটি তৈরি করেছেন বৎসল নীলকান্তন। আগামী ১ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে শুরু হচ্ছে ফ্রাইডে নাইট প্ল্যানের স্ট্রিমিং।