অভিনেতা বিজয় দেবরকোন্ডা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি) গিয়েছিলেন। মানি লন্ডারিংয়ের একটি মামলায় সেখানে গিয়েছিলেন তিনি। এর সঙ্গে যুক্ত আছে অনলাইন বেটিংয়ের বিষয়। ইডির জিজ্ঞাসাবাদের জন্য তাদের স্থানীয় অফিসে দেখা দেন বিজয়।
এ মামলার সঙ্গে যুক্ত বিষয় নিয়ে এর আগে তলব করা হয়েছিল অভিনেতা প্রকাশ রাজকে। তিনি ৩০ জুলাই ইডির দপ্তরে হাজিরা দেন। বিষয়টি নিয়ে কেবল বিজয় ও প্রকাশই নন, রানা দাগুবতি ও লক্ষ্মী মাঞ্চুকেও ডাকা হয় দপ্তরে। কেননা তারা একটি অনলাইন বেটিং প্লাটফর্মের প্রচারে অংশ হয়েছিলেন। এদের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ লেনদেনের অভিযোগ আছে।
বিজয় ইডির দপ্তরে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসাবাদের উত্তর দিয়েছেন। মূলত মানি লন্ডারিং রোধ-বিষয়ক আইনের অধীনে বিজয়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। পাঁচটি রাজ্যের পুলিশের কাছে এ ঘটনার এফআইআর করা হয়েছে। সেলিব্রিটি হলেও এ অভিনেতাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। তারা বেটিং সাইটের প্রচার করেন এবং এর সঙ্গে আরো বেশি জড়িত থাকতে পারেন।
বেটিং প্লাটফর্ম নিয়ে ভারতে মাঝে মাঝেই এ ধরনের আলাপ ওঠে। অ্যাপ ও সাইটের মাধ্যমে বেটিং হয় এবং এর পেছনে থাকে অবৈধভাবে অর্থ দেনদেনের চক্র। প্লাটফর্মগুলো মোটা অংকের অর্থের বিনিময়ে তাদের বিজ্ঞাপন করে দেয়। এক্ষেত্রেও সেই ঘটনাই ঘটেছে। অভিনেতারা বলছেন, তারা এই প্লাটফর্মের কাজ সম্পর্কে স্পষ্ট জানেন না। কিন্তু ইডি তা মানতে নারাজ। তাই জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে অভিনেতাদের সংযুক্তি কতটা।
সূত্র: হিন্দুস্তান টাইমস










