২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন সিনফন্দেশিওনের সিনেমা ‘অন্যদিন...’। কামার আহমাদ সাইমন নির্মাণ করেছেন এটি। কিন্তু সিনেমাটি দেশের দর্শকের দেখার সুযোগ ছিল না। এর রাজনৈতিক কমেন্টারি বা বক্তব্য নিয়ে আপত্তি ছিল তখনকার সেন্সর বোর্ডের। তাই এতদিন আটকে ছিল অন্যদিন। তবে এবার দেখতে পাবে বাংলাদেশের দর্শক। সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
অন্যদিন ছাড়পত্র পাওয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন, ‘রাজনীতি বাদে শিল্প মানে ভণ্ডামি। যদিও মানুষের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না, তবু এ খবরে আমার মনে হচ্ছে আজকে গুম ঘর থেকে মুক্তি পেল অন্যদিন।’
‘অন্যদিন...’-এর অর্জন অনেক। এবার দেশের দর্শকের হাতের নাগালে আসছে সিনেমাটি।










