আগামী ৭ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘‌জওয়ান’। একই দিন কিংবা পরদিন বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’-এর প্রধান ও নির্মাতা অনন্য মামুন এ তথ্য জানিয়েছেন। গতকাল বিকালে তিনি একটি ফেসবুক পোস্টে লেখেন, ‘‌শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ জওয়ান মুক্তি পাচ্ছে বাংলাদেশে। জওয়ান হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র, যা একই সঙ্গে রিলিজ হবে বাংলাদেশে।’