কল্পবিজ্ঞানের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পায় গত ২৭ জুন। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানির মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। ৬০০ কোটি রুপি বাজেটের কল্কি আয় করেছে ১ হাজার ১০০ কোটি রুপির বেশি। সিনেমা হল কাঁপিয়ে এবার কল্কি আসছে ওটিটি প্লাটফর্মে।